spb-logo

দিল্লির যন্তর মন্তরে গণগ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ বাসদের, গ্রেফতারকৃতদের মুক্তি দাবি

শেয়ার করুন:WhatsAppXTelegram
বিবৃতি/ ১০ অক্টোবর ২০২৬
বিবৃতি/ ১০ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১০ অক্টোবর ২০২৬ সংবাদপত্রের দেওয়া এক বিবৃতিতে ভারতের নির্বাচন কমিশনের অনিয়ম ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সিজেপি, বিভিন্ন বামপন্থী দল ও ছাত্র সংগঠনের ডাকা দিল্লির যন্তরে মন্তরে বিক্ষোভে গণগ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ এবং আইসা সভাপতি নেহা বোরা, সিজেপি প্রধান অভিজিৎ দীপকে, সিপিআই (এম) সাধারণ সম্পাদক এমএ বেবি, বৃন্দা কারাত, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজশন, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ হাজার হাজার নেতাকর্মী জনতাকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ এবং আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ আরো বলেন, ভারতে হিন্দুত্ববাদী মোদী সরকার প্রতিনিয়ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংশ করে ফ্যাসিবাদী শাসন কায়েম করছেন। SIR এর মাধ্যমে প্রায় ১৩ কোটি ভারতীয় নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিভিন্ন প্রদেশে মোদির সরকার গঠন করতে সহায়তা করেছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ফলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি, বামপন্থীরাসহ সকল বিরোধী দল রাজপথে নামে। এই আন্দোলনে ব্যাপকসংখ্যক ছাত্র-যুবকসহ ভারতের সর্বস্তরের জনগণ যুক্ত হয়। আন্দোলনের ভয়ে ভীতু মোদী সরকার এই আন্দোলন দমাতে প্রায় ২৩ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োগ করে। শুধু তাই নয়, ইন্টারনেট, ৫৭টি মেট্টো স্টেশন বন্ধ করে দেয়। সকল প্রতিবন্ধকতার মধ্যেও দিল্লির যন্তরে মন্তরে জনস্রোত বহে যায়। মোদী সরকার তরুণদের আইকন, সর্বভারতীয় আইসার সভাপতি নেহা বোরা, সিজেপির প্রধান অভিজিৎ দীপকে, সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি, বৃন্দা কারাত, তৃনমূল নেত্রী মমতা ব্যানার্জি, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজশন, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ হাজার হাজার নেতা কর্মী জনতাকে গ্রেফতার ও নির্যাতন করে।
কমরেড ফিরোজ আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নিতে ও গ্রেফতারকৃতদের মুক্তি দেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বার্তা প্রেরক

মাঈন উদ্দিন চৌধুরী
০১৭১২২৯৬০৫০
সংশোধিত বিবৃতি/ ১০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন:WhatsAppXTelegram