এই দল বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা মার্কসবাদ-লেনিনবাদের নীতির ভিত্তিতে বাংলাদেশে শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলবে। দল কমিউনিস্ট আদর্শে অবিচল থাকবে এবং সকল প্রকার বৈষম্য, শোষণ, লুণ্ঠন, নিপীড়ন, স্বৈরাচার, একনায়কতন্ত্র, সাম্প্রদায়িকতা এবং সকল পশ্চাৎপদ ও গণবিরোধী তৎপরতার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে।
ভাসা-ভাসা বুর্জোয়া আনুষ্ঠানিক গণতন্ত্রের পরিবর্তে এই দল শোষিত সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রকৃত গণতন্ত্র, অর্থাৎ সর্বহারার সমাজতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করবে। পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শোষণ ও লুণ্ঠন, জাতিগত ও লিঙ্গবৈষম্য, ধর্মীয় ও জাতিগত নিপীড়ন, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতাবাদ এবং সকল প্রতিক্রিয়াশীল ও পশ্চাদমুখী প্রবণতার বিরুদ্ধে দলের সংগ্রাম অব্যাহত থাকবে।
একইসঙ্গে, সারা বিশ্বে সাম্রাজ্যবাদের প্রভাবমুক্ত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্য এবং শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের জন্য জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দল অঙ্গীকারবদ্ধ থাকবে।
সাহিত্য
সাংগঠনিক কাঠামো
গণসংগঠন
পাঠ্য উপকরণ
গঠনতন্ত্র