spb-logo

চট্টগ্রামের এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে এবং পুলিশি হামলার প্রতিবাদে ১১ অক্টোবর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

শেয়ার করুন:WhatsAppXTelegram
চট্টগ্রামের এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে এবং পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল
প্রেস বিজ্ঞপ্তি/ ১০ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে ইজারা চুক্তির প্রতিবাদে গত ৮ অক্টোবর ২০২৬ বিডা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে এবং এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে আগামীকাল ১১ অক্টোবর ২০২৬ বিকেল ৪:৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে আগামীকালের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি সফল করার জন্য শরীক দলসমূহের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনগণসহ সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

ধন্যবাদসহ

রাজেকুজ্জামান রতন
সহসাধারণ সম্পাদক, বাসদ কেন্দ্রীয় কমিটি
০১৭২৬৫০০৭২১
প্রেস বিজ্ঞপ্তি/ ১০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন:WhatsAppXTelegram