spb-logo

সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে আগামীকাল রিকশা-ইজিবাইক সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

শেয়ার করুন:WhatsAppXTelegram
সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে আগামীকাল রিকশা-ইজিবাইক সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখা সড়কে শৃঙ্খলা ফেরাতে, যানজট নিরসন, গাড়ি চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিচালিত যানবাহনের জন্য নীতিমালা চুড়ান্ত, রিকশা গ্যারেজের ট্টেড লাইসেন্স ও ব্যাটারিচালিত রিকশা চার্জিং স্টেশনে বিদ্যুৎ সংযোগ ও বিল নিয়ে ঢাকা মহানগরিতে উদ্ভুত পরিস্থিতিতে বক্তব্য তুলে ধরতে আগামীকাল ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১:০০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে এক সংবাদ সম্মেলন এর আয়োজন করেছে। সংবাদ সম্মেলন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপনসহ কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিতি থাকবেন।
রিকশা, ব্যটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি জালাল আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ আলী মামুন এক বিবৃতিতে আগামীকালের সংবাদ সম্মেলন যথাসময়ে উপস্থিত হয়ে সফল করার জন্য মহানগরের সকল শাখার নেতা/কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বার্তা প্রেরক
রায়হান উদ্দিন
০১৮২৫৮৪৪৪২৩
প্রেস বিজ্ঞপ্তি/ ১৪ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:WhatsAppXTelegram