spb-logo

বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকীতে সমাবেশ ও লাল পতাকা মিছিল ৭ নভেম্বর

শেয়ার করুন:WhatsAppXTelegram

আসন্ন কর্মসূচি আজকের কর্মসূচি কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে

আর ১২ দিন বাকিএখন চলছেঅনুষ্ঠিত হয়েছে
  • ৭ নভেম্বর ২০২৬, শনিবার, বিকেল ৩টা
  • জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা
বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে ৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও লাল পতাকা মিছিলের পোস্টার

“পুঁজিবাদী দুঃশাসন, সাম্রাজ্যবাদী আগ্রাসন, উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ান; সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করুন” এই আহ্বানে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে আগামী ৭ নভেম্বর, শনিবার, বিকেল ৩টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

সমাবেশে সভাপতিত্ব করবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।

দুনিয়ার মজদুর এক হও!

শেয়ার করুন:WhatsAppXTelegram