spb-logo

নিউমুরিং টার্মিনাল ইজারা ও পুলিশি হামলার প্রতিবাদে ১১ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা

শেয়ার করুন:WhatsAppXTelegram
নিউমুরিং টার্মিনাল ইজারা ও পুলিশি হামলার প্রতিবাদে ১১ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি করার প্রতিবাদে ইনভেস্ট বাংলাদশ (বিডার) সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট
পুলিশি হামলা এবং দেশ বিক্রির চুক্তির প্রতিবাদে ১১ অক্টোবর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে ইজারা চুক্তির প্রতিবাদে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে আজ বেলা ২টায় বিডা ভবনের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোটের সমন্বয়ক বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফি রতন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতা বেলাল চৌধুরী, বাসদ (মাহবুব) এর সাধারণ সম্পাদক হারুনার রশীদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা নজরুল ইসলাম, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহিদুল ইসলাম সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুশাহিদা সুলতানা, ছাত্রনেতা হারুন অর রশীদ ও মোজাম্মেল হক প্রমুখ।
May be an image of one or more people and crowd
নেতৃবৃন্দ বলেন, লাভজনক নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেয়ার মাধ্যমে বর্তমান সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে। সবার আগে বাংলাদেশ শ্লোগান দিয়ে বাংলাদেশের স্বার্থ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকার নৌবাহিনীর চুক্তি থাকায় আমাদের দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্যও এটি মারাত্মক হুমকি। পরিচালনার নামে বিদেশি কোম্পানির হাতে কর্তৃত্ব তুলে দিতেই সরকার চুক্তি করছে। দেশ বিক্রির এই চুক্তির বিরুদ্ধে দেশবাসীকে রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বন্দর ইজারা চুক্তির এইদিনকে কালো দিন হিসেবে উল্লেখ করেন ইনভেস্ট বাংলাদেশ ভবনকে ‘কাশিম বাজার কুটি’ হিসেবে উল্লেখ করেন এবং বন্দর ইজারা চুক্তির হোতা কুখ্যাত আশিক চৌধুরীসহ চুক্তির হোতাদেরকে ’৭১-এর যুদ্ধাপরাধীদের মতোই সার্বভৌমত্ব বিরোধী হিসেবে চিহ্নিত করে বলেন, জনগণ এইসব দেশদ্রোহিদের বিচার একদিন বাংলার মাটিতে করবেই।
নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ সমাবেশের সময় সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ করে। এতে জোটের সমন্বয়ক বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ ৩০ জন নেতাকর্মী আহত হয়। নেতৃবৃন্দ সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বন্দর ইজারা চুক্তি থেকে সরে না আসলে বন্দর শ্রমিক, বন্দর ব্যবহারকারী ও সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল ও জনগণের সাথে আলোচনা করে প্রয়োজনে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী প্রদান করেন নেতৃবৃন্দ।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের ইজারা চুক্তি করার ও নেতাকর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে আগামী ১১ অক্টোবর ’২৬ রবিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
শেয়ার করুন:WhatsAppXTelegram