spb-logo

কথায় ও গানে কবি সুকান্তকে স্মরণ করলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র

শেয়ার করুন:WhatsAppXTelegram
ভ্যানগার্ড মিলনায়তনে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কবি সুকান্ত জন্মশতবার্ষিকী আলোচনা সভা

শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে সুকান্ত’র কবিতা আজও অনুপ্রেরণার উৎস

চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আজ ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৪টায় সেগুনবাগিচায় ভ্যানগার্ড মিলনায়তনে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

চারণের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য কর্মের উপর আলোচনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, চারণের সহ-সভাপতি কবি কামরুজ্জামান ভূঁইয়া ও আব্দুল্লাহ আল মামুন তাজু। সঙ্গীত পরিবেশন ও আবৃত্তিতে ছিলেন চারণের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল কুমার দাস, অর্থ সম্পাদক শাহীনা সুলতানা দিজু, প্রদীপ সরকারসহ শিল্পী বৃন্দ।

কবি সুকান্ত স্মরণে চারণের আলোচনা সভায় উপস্থিত দর্শক
ভ্যানগার্ড মিলনায়তনে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে কবি সুকান্ত স্মরণ

২১ বছরের জীবনে বিস্ময়কর প্রতিভা

নেতৃবৃন্দ বলেন, কবি সুকান্ত মাত্র ২১ বছরের জীবনে সাহিত্য সৃষ্টির মাধ্যমে বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গণমানুষের কবি সুকান্ত কবিতা ছাড়াও গান, গল্প, নাটক এবং প্রবন্ধ লিখেন। ৮/৯ বছর বয়স থেকেই তিনি লিখা শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশ এর মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে তিনি কলম ধরেন।

তাঁরা বলেন, তিনি ১৯৪৪ সালে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। তিনি ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পী সঙ্ঘের পক্ষে ১৯৪৪ সালে ‘আকাল’ নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। তাঁর আঠারো বছর বয়স, ছাড়পত্র, হে মহাজীবন, রানার, দেশলাই কাঠি কবিতা সকল সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছে। মার্কসবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে তিনি সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন।

দেশে আজ ভয়াবহ পরিস্থিতি

নেতৃবৃন্দ আরও বলেন, দেশে আজ ভয়াবহ পরিস্থিতি চলছে। দ্রব্যমূল্য জনগণের আয়ত্তের বাইরে। বিদ্যুৎ, এলপিজিসহ জ্বালানির দাম দফায় দফায় বাড়ছে। বেকারত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনগণের নিরাপত্তাহীনতা বাড়ছে। আমেরিকার সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তির নেতিবাচক প্রভাব আমাদের কৃষি ও শিল্পসহ গোটা অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। ন্যূনতম মজুরি দাবিতে শ্রমিকরা রাজপথের জীবন দিচ্ছে। পুঁজিবাদী শাসন শোষণে দেশের মানুষ দিশেহারা।

কবি সুকান্ত স্মরণ অনুষ্ঠানে উপস্থিত দর্শক
অনুষ্ঠানে উপস্থিত দর্শক

সুকান্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণার উৎস

তাঁরা বলেন, শোষিত মানুষের অধিকারের সংগ্রাম গতিশীল করা ও পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থা উচ্ছেদের লড়াইকে জোরদার করার প্রয়োজনে কবি সুকান্তের সাহিত্যকর্ম আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। কবি সুকান্তের কবিতা যেমনি ভাবে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সাহস যুগিয়ে ছিল, ঠিক তেমনি ‘৯০ ও ‘২৪ এর গণঅভ্যুত্থানেও রাজপথে আমাদের তরুণ ছাত্র যুবকদের উদ্বুদ্ধ করেছিল।

কবি সুকান্তের সাহিত্য কর্ম থেকে শিক্ষা নিয়ে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্র যুবকসহ দেশবাসীকে সামিল হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন:WhatsAppXTelegram