spb-logo

শহিদ ডা. মিলন দিবসে বাসদ ও ছাত্র ফ্রন্টের শ্রদ্ধাঞ্জলি

শেয়ার করুন:WhatsAppXTelegram
শহিদ ডা. মিলনের সমাধিতে বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা নিবেদন

‘৯০-এর সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের বীর শহিদ ডা. সামছুল আলম খান মিলনের ৩৬তম শহিদ দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে আজ ২৭ নভেম্বর ২০২৬ সকাল ৮:৩০টায় ঢাকা মেডিকেল কলেজ গেট সংলগ্ন শহিদ মিলনের সমাধিতে এবং সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সংলগ্ন মিলনের স্মৃতিস্তম্ভ (নিঝুম)-এ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জামান লিপন, মাঈন উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য রুখশানা আফরোজ আশা, আনোয়ারুল ইসলাম, মুক্তা বাড়ৈ, রায়হান উদ্দিন প্রমুখ।

শহিদ মিলনের সমাধিতে বাসদ নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন
শহিদ মিলনের সমাধিতে বাসদ নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, বারে বারে জনগণ গণঅভ্যুত্থান করে স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন ঘটালেও সঠিক আদর্শ ও নেতৃত্বের অভাবে ফ্যাসিবাদী-স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন ঘটানো যায়নি। ডা. মিলনসহ কোনো শহিদেরই হত্যার সুষ্ঠু বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের ফসলও জনগণের হাতছাড়া হয়ে গেছে। গণতন্ত্র আজও অধরাই রয়ে গেছে।

তিনি বলেন, মিলন দিবসে গণতন্ত্রের সংগ্রাম এবং ব্যবস্থা বদলের সংগ্রাম আরও শানিত করার শপথ নিয়েই মিলনসহ শহিদদের স্বপ্ন বাস্তবায়নের পথে অগ্রসর হতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলনের স্মৃতিস্তম্ভে বাসদের পুষ্পমাল্য অর্পণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলনের স্মৃতিস্তম্ভে বাসদের পুষ্পমাল্য অর্পণ

ছাত্র ফ্রন্টের শ্রদ্ধাঞ্জলি

শহিদ ডা. সামছুল আলম খান মিলনের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ ২৭ নভেম্বর সকাল ৯টায় মিলনের সমাধিতে এবং সাড়ে ৯টায় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রীনা মুরমু, সহসভাপতি অনিক কুমার দাস ও অর্থ সম্পাদক অদীতি ইসলামের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

শহিদ মিলনের সমাধিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা নিবেদন
শহিদ মিলনের সমাধিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা নিবেদন
শেয়ার করুন:WhatsAppXTelegram