প্রগতিশীল শিক্ষক ফোরাম এর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল কাশেম ও সদস্য সচিব অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী আজ ০১ নভেম্বর ২০২৬ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর, বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ, প্রগতিশীল শিক্ষক ফোরামের সদস্য প্রফেসর গাজী এম. এ জলিলের সহধর্মিণী সোহেলী রহমান পপি ৩০ অক্টোবর ২০২৬ রাত ৯.০০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করায় গভীর শোক প্রকাশ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র এবং অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাকে বরিশালের উজিরপুর উপজেলার যোগীকান্দা গ্রামে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে প্রগতিশীল শিক্ষক ফোরাম শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
আহ্বায়ক অধ্যাপক ড. মো: আবুল কাশেম প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।





