spb-logo

বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের সংগ্রামে সংহতি জানাল ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নস

শেয়ার করুন:WhatsAppXTelegram
ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নস (WFTU) লোগো

বিশ্বের ১৩৪টি দেশের ১০ কোটি ৫০ লক্ষাধিক শ্রমিকের সংগ্রামী কণ্ঠস্বর ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নস (WFTU) বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি ও সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। দেশজুড়ে শত শত কারখানায় গার্মেন্টস শ্রমিকরা মাসের পর মাস ধরে তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

মজুরি বৃদ্ধি এবং মর্যাদাপূর্ণ কর্ম ও জীবনযাপনের পরিবেশের দাবিতে এই সংগ্রাম তীব্র হয়েছে। এর মধ্যেই আন্দোলনরত শ্রমিকরা মামলা, বহিরাগত ও পুলিশের হামলা, দমন-পীড়ন এবং ব্ল্যাকমেইল ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন।

বাংলাদেশ বৈশ্বিক পোশাক সরবরাহ শৃঙ্খলের একটি কেন্দ্রীয় স্তম্ভ হওয়া সত্ত্বেও যে লক্ষ লক্ষ শ্রমিক পোশাক ও সম্পদ উৎপাদন করেন, তারা এখনও এমন কম মজুরি পাচ্ছেন যা দিয়ে তাদের বর্তমান প্রয়োজন মেটে না।

বিবৃতিতে WFTU বলেছে, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তারা বিশ্বের সংগ্রামী ও শ্রেণিসচেতন ট্রেড ইউনিয়নগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, অগ্রহণযোগ্য প্রাণঘাতী দমন-পীড়ন এবং সরকারের নিন্দনীয় কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে শ্রমিকদের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করতে। WFTU গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ, ছাঁটাই হওয়া ট্রেড ইউনিয়ন নেতাদের পুনর্বহাল এবং মামলায় অভিযুক্ত শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।

মূল বিবৃতি (ইংরেজি)

WFTU solidarity statement with the Garment Workers of Bangladesh

The World Federation of Trade Unions, the militant voice of more than 105 million workers in 134 countries, expresses its full support with the just demands and struggles of the garment workers of Bangladesh, who continue their months-long struggle in hundreds of factories across the country.

The struggle is intensified, demanding wage increases and dignified working and living conditions, amid prosecutions and attacks by outsiders and police, accompanied by repression and practices of blackmail and intimidation directed against the protesting workers.

Despite the fact that Bangladesh is a central pillar of the global garment supply chain, the millions of workers who produce the clothing and the wealth continue to receive low wages that don’t cover their contemporary needs.

The WFTU, joining its voice with the garment workers of Bangladesh, calls upon the militant and class-oriented trade unions of the world to express their solidarity and support by denouncing the unacceptable deadly repression and the condemnable government practices. We demand the satisfaction of the just demands of the garment workers, the reinstatement of the dismissed trade unionists, and the immediate release of the prosecuted workers.

শেয়ার করুন:WhatsAppXTelegram